ঢাকা-৭ আসন: ৬ জনের মনোনয়ন বৈধ, ৫ জনের অবৈধ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩

দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসনে মনোনয়ন প্রার্থী ছিলেন ১১ জন। এরমধ্যে ছয় জনের প্রার্থিতা বৈধ এবং পাঁচ জনের অবৈধ ঘোষণা করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নির্বাচনে যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী হাজী মো. ইদ্রিস বেপারীর হলফনামায় স্বাক্ষর না থাকার তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নুরজাহান বেগমের আয়-ব্যয় বিবরণী অসম্পূর্ণ থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. হাসিবুর রহমানের ‘বিবিধ কারণ’ উল্লেখ করে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তৃণমূল বিএনপির প্রার্থী সৈয়দা নূরুন নাহারের প্রার্থিতা বাতিল করা হয়েছে ‘ঋণখেলাপি’র কারণে। আর স্বতন্ত্র প্রার্থী মো. আসলামের প্রার্থিতা বাতিল করা হয়েছে ঋণখেলাপি ও ১ শতাংশ ভোটারের সমর্থনের তথ্যে গরমিল (স্মাক্ষর না থাকায়) থাকার কারণে। 

/এএজে/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম