পুলিশ সদর দফতরের মিডিয়া শাখার নতুন এআইজি ইনামুল হক সাগর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৩, ২২:৩৭আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ২২:৩৭

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নতুন এআইজি হিসেবে পদায়ন পেয়েছেন পুলিশ সুপার ইনামুল হক সাগর।

পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখা থেকে রবিবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনামুল হক সাগর, পিপিএম-সেবা পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা জনাব ইনামুল হক সাগর অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।

মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে পরিচিত এ পুলিশ কর্মকর্তা কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 'প্রেসিডেন্ট পুলিশ পদক-সেবা’ (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন। এছাড়া, তিনি কাজের স্বীকৃতিস্বরূপ চারবার আইজি ব্যাজ পেয়েছেন। তিনি ২০১৭-২০১৮ সালে দারফুর ও সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।

/আরটি/আরআইজে/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান