সাতক্ষীরা পৌর মেয়রকে স্থায়ী বরখাস্তের আদেশ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৯

সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতীকে স্থায়ী বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (১১ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি তাসকিন আহমেদকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এক নম্বর প্যানেল মেয়রকে দায়িত্বভার দেওয়া হয়। তবে গত ১৪ ফ্রেবুয়ারি এক আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের আদেশ দুটির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশ অনুসারে তাসকিন আহমেদ চিশতী মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গেলে, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা এবং প্যানেল মেয়র সরাসরি বাধা দেন এবং লাঞ্ছিত করেন। এরই ধারাবাহিকতায় তার পক্ষে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে তাসকিন আহমেদ চিশতীকে তার দায়িত্বভার বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এদিকে গত ২৩ নভেম্বর তাসকিনকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। পরে সেই আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম