২৪ ঘণ্টায় ৭ যানবাহনে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৪:১২

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা চলমান অবরোধ কর্মসূচিতে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে সাতটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ছয়টি বাস এবং একটি পরিত্যক্ত প্রাইভেটকারে আগুন দেওয়া হয়েছে। প্রতিটি অগ্নিকাণ্ডে দুটি করে ইউনিট পাঠানো হলেও শুধু চারটি আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়েছে।’

গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া মোট ২৭৪টি অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে রয়েছে ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল এবং ২৭টি অন্যান্য গাড়ি। এছাড়া আজ সকাল থেকে দুপুর ১২টা ১৮ মিনিট পর্যন্ত আরও দুইটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন...

দুই ঘণ্টার ব্যবধানে গুলিস্তানে আরেক বাসে আগুন

গুলিস্তানে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের