রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের কারাদণ্ড   

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৩, ১৫:১৮আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৫:১৮

২০১৮ সালে রাজধানীর ভাটারা থানার রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানসহ ৪ জনকে তিন বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেন।

কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন— ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল আজিজ, মোশারফ হোসেন স্বপন ও হেলাল উদ্দিন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

এছাড়া একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ১৬ আসামিকে খালাসের আদেশ দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে বিএনপি ও জামায়াত শিবিরের দুস্কৃতিকারীরা পরিকল্পিতভাবে ভাটারা থানাধীন ফাঁসেরটেক ২১ নম্বর বাড়ির সামনে বেআইনি সমাবেশ করে আইন-শৃঙ্খলা অবনতি ঘটানোসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

ওই ঘটনায় ভাটারা থানার এসআই নাজমুল হুদা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলাটি দায়ের করেন। পরবর্তীকালে মামলাটি তদন্ত করে একই থানার সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার বিচার চলাকালীন সময়ে আদালত ৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম