পুলিশের সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর সাহস নেই: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৭আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৭

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। তিনি বলেন, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। পুলিশের সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর কোনও সাহস নেই।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ শিরু মিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংক’-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পুলিশ প্রধান বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা দরকার, তার সব ব্যবস্থাই গ্রহণ করেছে পুলিশ। এর জন্য আমাদের লজিস্টিক আছে, প্রশিক্ষণ আছে এবং সব ধরনের জনবল নিয়ে আমরা প্রস্তুত আছি। পাশাপাশি আমরা নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও পরে আনশৃঙ্খলা রক্ষায় যাবতীয় পরিকল্পনা গ্রহণও করেছি। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের যে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হচ্ছে, তা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছি।

তিনি বলেন, আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আগামী নির্বাচন যথাযথভাবে অবাধ ও সুষ্ঠু ও উৎসবমুখরভাবে আয়োজনের জন্য ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, সেসব ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সামনে বা আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর মতো সাহস আছে বলে আমি মনে করি না। আমাদের সেই সমর্থ্য আছে, প্রস্তুতিও আছে। সব ধরনের নাশকতা প্রতিরোধ করে দেশবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে।

আপনারা জানেন আগে আমরা বিভিন্ন নির্বাচনকালীন দায়িত্ব সফলভাবে পালন করেছি। আগামী দিনেও যেকোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে, বলেন আইজিপি।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম