পুরান ঢাকায় বাসে আগুন

কবি নজরুল কলেজ প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৪:৪১

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে সাভার পরিবহনের যাত্রী ভর্তি একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাহাদুর শাহ পার্ক ও কবি নজরুল সরকারি কলেজের মধ্যবর্তী রাস্তায় এই ঘটনা ঘটে।

বাসটির চালক রাসেল মিয়া জানান, সাভার থেকে যাত্রী নিয়ে সদরঘাটে আসছিল বাসটি। কবি নজরুল কলেজের সামনে আসার পর যাত্রী নামানোর জন্য বাসটি থামানো হয়। তখন আগুন আগুন বলে চিৎকার করে ওঠে যাত্রীরা। এ সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। পরে আশেপাশের মানুষজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।

খবর পেয়ে পুলিশ, আনসার ও র‍্যাবের একটি দল ঘটনাস্থলে আসে। এ বিষয়ে সূত্রাপুর থানার ওসি (অপারেশনস) মো. মামুন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। স্থানীয়রাই আগুন নিভিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটলো তার খোঁজ নিচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।’

/আরকে/
সম্পর্কিত
চলন্ত বাসে আগুন, লাফিয়ে নামতে গিয়ে যাত্রীর মৃত্যু
রাজধানীতে বাসে আগুন
বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক