বিসিএস ননক্যাডার পদবঞ্চিতদের প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৮

প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছেন ৪১তম বিসিএস ননক্যাডার পদবঞ্চিত প্রার্থীরা। ৪১ ও ৪৩ তম বিসিএস কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হওয়ায় অনেক পদ খালি থেকে যাওয়ার আশঙ্কায় এই দাবি জানানো হয়। 

বুধবার (১৩ ডিসেম্বর)  দুপুরে জাতীয় প্রেসক্লাবে ৪১তম বিসিএসে প্যানেলে নিয়োগসহ সর্বোচ্চ সংখ্যক নন-ক্যাডারদের চাকরি নিশ্চিতকরণের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে তারেকুর রহমান বলেন, ৪১তম বিসিএসে ৯ হাজার ৮২১ জন ননক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তারমধ্যে ৩ হাজার ১৬৪জনকে সুপারিশ করা হয়। ইতিহাসে অন্যান্য বিসিএসের তুলনায় যা খুবই নগণ্য।

৩৮ ও ৪০তম বিসিএসের প্রায় সবাই চাকরি পেয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, এরপরেও অনেক পদ ফেরত গিয়েছে। তবুও ৪১তম বিসিএসের অনেকেই আমরা খালি হাতে ফিরছি। এই সংখ্যাটা ৬ হাজারের ওপরে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না এটা মেনে নেওয়া কঠিন ও অমানবিক।

৪৩তম বিসিএসে উত্তীর্ণ অনেকেই চাকরিতে যুক্ত হবেন না জানিয়ে তিনি বলেন, ৪১ ও ৪৩ এর প্রায় হাজারের ওপরে পদ ফাঁকা থাকবে। একদিকে পদ ফাঁকা থাকছে, অন্যদিকে ৬ হাজার বেকার খালি হাতে ফিরলো। তাই প্যানেল সিস্টেম করে আগের বিসিএসগুলোতে সুপারিশপ্রাপ্তদের মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, পিএসসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানবিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি।

তারেকুর বলেন, আমাদের রাজনৈতিক কোনও প্রতিষ্ঠান নাই, সংগঠন নাই। আমরা পরিবার, সমাজের কাছে অসহায়। যে পদগুলো ৪১ এ ফাঁকা থাকবে সেই পদগুলোতে প্যানেলের মাধ্যমে আমাদের নিয়োগ দেওয়া হোক। ইতোমধ্যে প্রাইমারি গণশিক্ষা ও বাংলাদেশ ব্যাংকসহ অনেক জায়গায় যেখানে কখনোই প্যানেল ছিল না সেখানেও মানবিক দিক বিবেচনা করে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইতোমধ্যে জনপ্রশাসনে দেখা করেছি। তারা বলেছে, পিএসসি চাইলে এটা করতে পারে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ইমরান শিশির। আরও উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম, সৌরভ দাস, রুহুল আমিন ও তানায়েম তনু প্রমুখ।

/এএজে/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম