বাংলাভিশনের প্রতিবেদকের ওপর দুর্বৃত্তের হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৩, ২৩:০৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ২৩:৩০

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের প্রতিবেদক সাদ্দাম হোসাইনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর শেওড়াপাড়ায় ঘটে এই ঘটনা। পরে স্থানীয়রা এগিয়ে এলে কৌশলে পালিয়ে যায় অভিযুক্তরা।

এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী সাদ্দাম হোসাইনকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

সাদ্দাম হোসাইন জানান, বাসা থেকে অফিসের উদ্দেশে রওনা হলে আগারগাঁও ট্রাফিক সিগন্যালে এক মোটরসাইকেল আরোহী হঠাৎ গতিরোধ করে। এ সময় তাকে বাধা দিলে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে চোখে-মুখে কিল-ঘুসি মারতে থাকে। ঘটনাস্থলে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়।

এ বিষয়ে কাফরুল থানায় যোগাযোগ করলে ওসি ফারুকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আজ সন্ধ্যায় এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে ইতোমধ্যে থানায় নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/কেএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম