ঢাকা-তাশখন্দ সরাসরি ফ্লাইট নিয়ে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৩, ০০:৫৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:৫৯

ঢাকা থেকে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়ে তাগিদ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি উজবেকিস্তান এয়ারওয়েজের ডেপুটি চেয়ারম্যান সুখরাট ইয়াডগ্যারোভের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করেন। 

বুধবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে দূতাবাসের কাউন্সিলর মো. নাজমুল আলম ও উজবেকিস্তান এয়ারওয়েজের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলাদেশ-উজবেকিস্তানের ক্রমবর্ধমান দ্বি-পাক্ষিক সম্পর্কের চিত্র তুলে ধরে দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও গতিশীল ও অর্থবহ করতে, বিশেষ করে ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে ঢাকা-তাশখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর জোর গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে উজবেকিস্তানের ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ স্থানগুলো পরিদর্শনে বাংলাদেশের জনগণের আগ্রহের কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত। সরাসরি ফ্লাইট পরিচালনা দুই দেশের পর্যটন ও সংস্কৃতিক সহযোগিতাকে আরও ত্বরান্বিত ও ফলপ্রসূ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এটা সম্ভব হলে দুই দেশের জনগণের মধ্যকার বিদ্যমান বন্ধুত্ব ও বোঝাপোড়াকেও আরও গভীর ও শক্তিশালী করবে।

ডেপুটি চেয়ারম্যান জনাব সুখরাট ইয়াডগ্যারোভ ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার গুরুত্ব ও যৌক্তিকতার বিষয়ে রাষ্ট্রদূতের অভিমতের সাথে একমত পোষণ করেন এবং এ বিষয়ে উজবেক সরকারের পরিকল্পনার কথা তাকে অবহিত করেন। বাংলাদেশ-উজবেকিস্থানের মধ্যকার সম্পর্কে নতুন মাত্রা যোগ করার প্রয়াসে সরাসরি ফ্লাইট পরিচালনার ব্যাপারে উভয়ই তাদের চলমান প্রচেষ্টা ও যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, ফ্লাইট চলাচল স্থগিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক