মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৫

মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। শনিবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান সংগঠনটির নেতা ও সদস্যরা।

ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিনের নেতৃত্বে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন— ডিআরইউ সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দফতর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য ফারহানা ইয়াছমিন (জুঁথী), সাঈদ শিপন, রফিক মৃধা, মো. শরীফুল ইসলাম, সংগঠনের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক ভূইয়া, সাবেক কার্যনির্বাহী সদস্য ইকরামুল কবীর টিপু, আয়াতুল্লাহ আখতার ও স্থায়ী সদস্য আব্দুল লতিফ রানা প্রমুখ।

এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার দুপুরে নসরুল হামিদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ প্রদর্শন করা হয়।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
এনওসি বাধ্যতামূলক করে টিভি চ্যানেল মালিকদের বিজ্ঞপ্তি, ডিআরইউ’র নিন্দা
বিদেশযাত্রায় বাধা, তিন দিন পর নিষেধাজ্ঞা প্রত্যাহার
ডিজিটাল ক্ষমতায়নে জোর দিতে হবে: তথ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক