জাল সনদে ‘আইন কর্মকর্তা’ গ্রেফতারের পর রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:১৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:১৩

আইনজীবীর জাল সনদ ব্যবহার করে পদ্মা গ্রুপ অব কোম্পানিতে আইন কর্মকর্তা হিসেবে তিন বছর কাটিয়েছেন প্রতারক রফিকুল আলম ওরফে হাসান। এ সময় এক কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর)  সেই মামলায়  তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার বিকালে শুনানি শেষে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরাফাতুল রাকিব রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর গুলশান থানার এসআই  রিপন কুমার বিশ্বাস আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। এসময় আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অপরদিকে বাদী পক্ষের আইনজীবী শেখ হাফিজুর রহমান, আবু তাহের রনি ও মো. মিলন হোসেন আসামির রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী মো. মিলন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদীর অভিযোগ থেকে জানা যায়, পদ্মা গ্রুপ অব কোম্পানির মামলা পরিচালনার জন্য ২০১৯ সালের ২৯ ডিসেম্বর আসামি রফিকুল আলম হাসানকে কোম্পানির আইনজীবী নিয়োগ দেওয়া হয়। নিয়োগের সময় রফিকুল আলম হাসান জানান, বাংলাদেশ বার কাউন্সিল থেকে ২০০৭ সালে আাইনজীবী হিসেবে সনদ পেয়েছেন এবং ঢাকা আইনজীবী সমিতিতে তার সদস্য নম্বর-৫০৩৭। তিনি ২০১৯ সালের ২৯ ডিসেম্বর থেকে চলতি বছর ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মরত থেকে পদ্মা গ্রুপ থেকে তিনি আইনজীবীর ফি, তদবিরের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা গ্রহণ করেন।

বাদীর প্রতিষ্ঠান পরবর্তী সময়ে খোঁজ নিয়ে জানতে পারেন— আসামি একজন ভুয়া আইনজীবী। তিনি মামলা পরিচালনার জন্য আইনজীবীর ফি, তদবির ও অন্যান্য খরচ বাবদ কোম্পানি থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ করেছেন।

ওই ঘটনায় গত ১০ ডিসেম্বর পদ্মা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান খান মোহাম্মাদ আমির রাজধানীর গুলশান থানায় মামলা করেন। মামলা দায়েরের পর গত ১৬ ডিসেম্বর আসামিকে রাজধানী থেকে গ্রেফতার করে পুলিশ।

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম