কেরানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:০৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:১৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কাইটাইল এলাকায় একটি বহুতল ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– উমা চক্রবর্তী (৭৫), বীনা রানী (৫০), দেবা চক্রবর্তী (৩৫), পিনাট চক্রবর্তী (১৪) ও লিপি চক্রবর্তী (২৬)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে সকাল সাড়ে ১০টায় চার জন এসেছেন। সবার অবস্থা আশঙ্কাজনক। সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি বলেন, ‘উমার শরীরের ৯৫ শতাংশ, বীনার ৮৫ শতাংশ, পিনাটের ২৪ শতাংশ এবং দেবার ১৭ শরীরের শতাংশ দগ্ধ হয়েছে।’

অপর দিকে লিপি চক্রবর্তী ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

লিপির ছেলে সঞ্জয় চক্রবর্তী জানান, তারা ওই ভবনের নিচতলায় থাকেন। সকালে রান্না ঘরে চুলা জ্বালানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা সবাই দগ্ধ হন। পরে তাদের হাসপাতালে আনা হয়।

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম