বিএনপি নেতা সোহেল-নীরব-মজনুসহ ১৯ জনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৯

২০১৮ সালে নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও সাবেক সেক্রেটারি মোহাম্মদ রফিকুল আলম মজনুসহ ১৯ জনের প্রত্যেকের দুই বছর করে সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বুধবার (২০ ডিসেম্বর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে ২৫ জনকে খালাসের আদেশ দেন আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন-ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান, মশিউর রহমান বিপ্লব, আলহাজ মো. রেফাত উল্লাহ, আব্দুস সালাম প্রমুখ।

জানা যায়, ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি বিকালে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা পল্টন এলাকায় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মিছিল বের করে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে যায়। তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর আরশাদ হোসেন ওই দিনই মামলাটি করেন।

২০১৯ সালের ২১ জুলাই মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মতিঝিল জোনাল টিমের সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম।

এদিকে ২০২১ সালে রাজধানীর মিরপুর মডেল থানার নাশকতার এক মামলায় ৫ জন নেতাকর্মীর আড়াই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এই আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-আব্দুর রহমান সুজন, মো. সামদানী আলী, মো. রাশেদ ইমাম স্বাধীন, সম্রাট ও মো. শামীম পারভেজ।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির আইনে ১৪৩ ধারায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩৩২ ধারায় ২ বছরের সশ্রম করাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাভোগ করতে হবে।

/এআই/আরআইজে/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম