বহির্বিশ্বের দৃষ্টি কাড়তে ট্রেনে আগুন, জড়িতদের ছাড় নয়: যুগ্ম কমিশনার বিপ্লব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৩, ১৯:৫১আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৯:৫২

যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগকারীরা পশু বলে মন্তব্য করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেছেন, দুই-একটি বাস পুড়িয়ে তারা হয়তো আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। তাই আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা এমন নৃশংস-পৈশাচিক ঘটনা ঘটিয়েছে। এই কাজে জড়িতরা যত হাই-লেভেলের হোক আর যত লো-প্রোফাইলের হোক, আমরা কাউকেই ছাড়বো না।

বুধবার (২০ ডিসেম্বর) ডিএমপি সদর দফতরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য যে গোষ্ঠী কাজ করছে তারা ট্রেনে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। দুই-একটি বাস পুড়িয়ে হয়তো তারা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। তারা হয়তো মনে করছে এমন কোনও নৃশংস-পৈশাচিক ঘটনা ঘটাবে যাতে করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা যায়। তবে এটি তাদের বিকৃত মস্তিষ্কের বহিঃপ্রকাশ।

ট্রেনে আগুন দিয়ে নিষ্পাপ শিশুসহ চারজন মৃত্যুর ঘটনাটি হত্যাকাণ্ড বলে মন্তব্য করে বিপ্লব কুমার সরকার আরও বলেন, এই ঘটনার চাইতে নির্মম ও বর্বরোচিত হত্যাকাণ্ড হতে পারে কিনা বা অমানবিক কাজ হতে পারে কিনা আমার জানা নেই। যারা এটি করেছে তারা পশু। আগুন দিয়ে চারটি তাজা প্রাণকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এটি শতভাগ নাশকতা। যেই নাশকতা আমরা দেখেছি ২০১৩, ১৪ ও ১৫ সালে। যারা ট্রেনে আগুন দিয়েছে তারা মানুষের মতো দেখতে হলেও মানবিকতার দিক থেকে, মনুষ্যত্বের দিক থেকে তারা পশু। এই পশুদের আইনের আওতায় আনার জন্য যত ধরনের কর্মকাণ্ড গ্রহণ করা প্রয়োজন ডিএমপি এরই মধ্যে সেই ব্যবস্থা গ্রহণ করেছে।

ট্রেনে আগুন দিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে রেলওয়ে থানার অধীনে। তবে এক সময় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মামলাটি ডিএমপিতে নিয়ে আসা হবে, যোগ করেন তিনি।

অতীতে যারা আগুন দিয়েছে তারাই এই ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে বিপ্লব কুমার সরকার বলেন, চিহ্নিত গোষ্ঠী ট্রেনে আগুন দিয়েছে। তবে আমরা অপেন মাইন্ড নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছি। ওমুকই ঘটিয়েছে এমনটা নাও হতে পারে।

সর্বোচ্চ কোনও মহলের নির্দেশনায় এ ঘটনা ঘটিয়েছে। সেটি দেশের ভেতরে কিংবা দেশের বাইরে থেকে অন্য কেউ ইঙ্গিত দিতেও পারে। অতীতে যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের ব্যাপারেও দৃষ্টি রয়েছে। তারা কিছুদিন আগ থেকে বাসে আগুন ও গাজীপুরে ট্রেন লাইন কেটে ফেলে। এসব ঘটনা বিচ্ছিন্ন ভাবার কোনও সুযোগ নেই।

ডিএমপি দৃষ্টান্ত স্থাপন করতে চায়, এই ধরনের ঘটনা ঘটিয়ে পার পাওয়া যাবে না— সেই লক্ষে কাজ করে যাচ্ছি। এই কাজে জড়িতরা যত হাই-লেভেলের হোক আর যত লো-প্রোফাইলের হোক, আমরা কাউকেই ছাড়বো না।

একটি গোষ্ঠী অতীতে নাশকতা করেছিল, বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও নাশকতা করতে পারে; সেই গোষ্ঠীটির কর্মকাণ্ড মনিটরিং করা হচ্ছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক