বিমানবন্দরে লরির ধাক্কায় নির্বাচন কর্মকর্তা নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৩, ০০:৫৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০

রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. আল-মামুন (৪৮) নামে এক নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিমানবন্দর থানা এলাকায় কন্টেইনারবাহী লড়ির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে তিনি আহত হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। পরে খবর পেয়ে আল-মামুনের ছেলে রিয়াদ আবির এসে সেখান থেকে তাকে ঢামেকে নিয়ে আসেন। রাত সোয়া ১১টার দিকে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিয়াদ আবির জানান, তার বাবা উত্তরায় অফিস করতেন। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরার পথে দুর্ঘটনার শিকার হন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি  হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত আল-মামুন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশি তিল্লী গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। 

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম