বিএনপির ১২১ নেতাকর্মীর কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৩, ১৭:৩০আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৪

রাজধানীর পৃথক তিন থানার নাশকতার মামলায় বিএনপির ১২১ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে ঢাকার পৃথক তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রায় ঘোষণা করেন।


তুরাগ
থানার মামলা

২০১৮ সালে তুরাগ থানার নাশকতার এক মামলায় বিএনপির ৯৩ নেতাকর্মীর প্রত্যেকের পৃথক দুই ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শেখ সাদীর আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন— আব্দুর রশিদ, আলম মিয়া, কামাল হোসেন, মোজাম্মেল, নুরুল ইসলাম, সুরুজ মিয়া, বোরহান উদ্দিন মনু, হালিম, বারী হুজুর, শাহ আলম, বাদশা, নেছার আহাম্মেদ টুটুল, আবু বক্কর সিদ্দিক, বশির, আমির, কবির হোসেন, খলিলুর রহমান, জলিল মিয়া, সরোয়ার হোসেন, মো. দুলাল মিয়াসহ প্রমুখ।

দণ্ডবিধি আইনের ১৪৩ ধারায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩৫৩ ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নাশকতার অভিযোগে রাজধানীর তুরাগ থানায় মামলাটি দায়ের করা হয়।

 

রামপুরা থানার মামলা

পাঁচ বছর আগে রাজধানীর রামপুরা থানার দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির ১৩ জনের প্রত্যেকের দুই বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ'র আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আব্দুল কাদের, ডা. খান মতিউর রহমান, লোকমান খান, জহিরুল ইসলাম, মাইনউদ্দিন, আহসান হাবিব, হাফেজ আব্দুল কাইউম,  ইকবাল কবির নিপু, সাখাওয়াত হোসেন রিফাত, মিজানুর রহমান গালিব ওরফে গালিব হাসান ওরফে চৌধুরী ইভান, আজিজুল্লাহ ভূঁইয়া, সালেহ আহমেদ ও লুৎফর রহমান।

দণ্ডবিধি আইনের ৩৫৩ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

২০১৮ সালের অক্টোবর মাসের রাজধানীর রামপুরা থানায় মামলাটি দায়ের করা হয়।

 

বংশাল থানার মামলা

২০১৩ সালে রাজধানীর বংশাল থানার নাশকতার এক মামলায় বিএনপির ৬১ জন নেতাকর্মীর মধ্যে ১৫ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন—মোহন, তাইজুদ্দিন ওরফে লম্বা তাইজু, শাহাজাহান, মাসুম ওরফে মাওয়া, ডলার ইকবাল, ইয়াকুব সরকার, হাজী মো. আদিল, মীর মোহাম্মাদ আলীসহ প্রমুখ।

দণ্ডবিধি আইনের ১৪৩ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪৬ জনকে খালাসের আদেশ দেন আদালত।

২০১৩ সালে নভেম্বর মাসে বেআইনি সমাবেশ, হত্যার চেষ্টা, নাশকতার অভিযোগ মামলাটি দায়ের করা হয়।

/এআই/এমএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম