বৈদ্যুতিক তারের সঙ্গে আটকে থাকা টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে আহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৩, ২২:৩২আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ২২:৫৩

ঢাকার কেরানীগঞ্জে ঘুড়ির সুতার সঙ্গে বৈদ্যুতিক তার পেঁচিয়ে আটকে থাকা টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ারের দুই কর্মী দগ্ধসহ ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে দগ্ধ দুই জনকে রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছেন, আতিফ (৩০) ও তাদের গাড়িচালক শফিকুর রহমান (৪৫)। এছাড়া সামান্য আহত হয়েছেন ভলান্টিয়ার রুপক (২৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমাদের এখানে তিন জন এসেছে। তাদের মধ্যে দুই জনকে ভর্তি করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভর্তি হওয়া কাউকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

স্বেচ্ছাসেবী সংগঠন রবিনহুডের প্রধান আফজাল খান জানান, দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় একটি টিয়া পাখি বৈদ্যুতিক তারের সঙ্গে ঘুড়ির সুতা পেঁচিয়ে আটকে ছিল। খবর পেয়ে আমাদের একটি রেসকিউ টিম পাখিটিকে সেখান থেকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা একজন জানিয়েছেন, তারা পাখিটিকে মুক্ত করতে পাশের একটি ভবনের তৃতীয় তলার ছাদে যান। সেখান থেকে আতিফ একটি পাইপ দিয়ে আটকে থাকা সুতা ছেঁড়ার চেষ্টা করলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তার সঙ্গে থাকা তাদের গাড়িচালক শফিকুরও দগ্ধ হয়ে ছাদের ওপরেই পড়ে যান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

/এআইবি/কেএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের