ওয়ারীতে ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেটকারসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৩, ২৩:০৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ২৩:১০

রাজধানীর ওয়ারীতে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ। বুধবার ( ২০ ডিসেম্বর) রাজধানীর পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— তাওহীদ ইসলাম ও মো. শিমুল হোসেন। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ১ লাখ ৬৩ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি নম্বরপ্লেটবিহীন প্রাইভেটকার উদ্ধার করা হয়।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৫ ডিসেম্বর সকাল পৌনে সাতটার দিকে জনৈক মুরগি ব্যবসায়ী ও তার কর্মচারী মুরগি বিক্রির ছয় লাখ টাকা নিয়ে কাপ্তানবাজার থেকে বাসার উদ্দেশ্যে হেঁটে রওয়ানা দেয়। সকাল সাতটার দিকে ওয়ারী থানার জয়কালী মন্দিরের হোল্ডার স্ট্রিটে সরকার ফুয়েল পাম্প সার্ভিসের সামনে একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে। প্রাইভেটকার থেকে তিন ছিনতাইকারী নেমে ভয়ভীতি দেখিয়ে তাদের সাথে থাকা টাকার ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ওয়ারী থানায় মামলা রুজু হয়।

তিনি আরও জানান, মামলা রুজুর পর ঘটনাস্থল থেকে প্রাপ্ত সিসিটিভির ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতারদের অবস্থান শনাক্ত করে গতকাল ডেমরা থানার ডগাইর পূর্ব পাড়া এলাকা হতে তাওহীদ ও সবুজবাগ থানার উত্তর মান্ডা এলাকা হতে শিমুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের ওয়ারী থানার রুজু করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম