ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া

বেলায়েত হুসাইন
২২ ডিসেম্বর ২০২৩, ১৪:৩৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৮

বিখ্যাত সাহাবি হজরত আবু সাঈদ খুদরি (রা.) বর্ণনা করেন, একবার আল্লাহর রাসুল (সা.)-এর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল, বহু করজ (ঋণ) ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন রাসুল (সা.) বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেবো না, যা পাঠ করলে আল্লাহ্তায়ালা তোমার সমস্ত ঋণ পরিশোধ ও সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন? সে বলল, জি, অবশ্যই। রাসুল (সা.) বললেন, তুমি সকাল-সন্ধ্যায় এই দোয়া পাঠ করবে-

উচ্চারণ:

আল্লা-হুম্মা ইন্নী আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি, ওয়া আউজু বিকা মিনাল আজযি ওয়াল কাছালি, ওয়া আউজু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউজু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজা-ল।

অর্থ:

হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি- দুশ্চিন্তা ও দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। (মেশকাত, পৃষ্ঠা : ২১৫)

ওই লোকটি বলেন, আমি যথারীতি হুজুর (সা.)-এর কথা মতো সকাল-সন্ধ্যায় এই আমল শুরু করে দিলাম। ফলে আল্লাহ্পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্ব প্রকার চিন্তা-পেরেশানি থেকে মুক্ত করে দিলেন। (খাযায়েনে কোরআন ও হাদিস, পৃষ্ঠা : ৩৩)

লেখক: গণমাধ্যমকর্মী, শিক্ষক, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ, ঢাকা

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে মুসলিম বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান মোজতবা খামেনির
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
ঈদে মিলাদুন্নবীতে আমাদের কী করা উচিত
সর্বশেষ খবর
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
ইরানে এবার কোন আশঙ্কায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৮
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
৯৯৯ নম্বরে কল করে লাখ টাকা ছিনতাইয়ের হাত থেকে রক্ষা, পিস্তলসহ গ্রেফতার ৩ 
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা