ট্রেনে অগ্নিসংযোগ

স্টেশনে স্টেশনে তল্লাশি অভিযান

কবির হোসেন
২২ ডিসেম্বর ২০২৩, ২১:০৫আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ২২:১১

সম্প্রতি রেলওয়েকে টার্গেট করে সহিংসতা চালাচ্ছে দুর্বৃত্তরা। গত দেড় মাসে অন্তত পাঁচটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বিশেষ করে গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগ ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। ট্রেনে অগ্নিসংযোগ বেড়ে যাওয়ায় কঠোর হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রেলপথ ঘিরে বাড়িয়েছে নিরাপত্তা। স্টেশনে স্টেশনে শুরু করছে তল্লাশি অভিযান।

র‍্যাব জানিয়েছে, রেলওয়ে স্টেশন এলাকাকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধমূলক ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে চলছে এ অভিযান। এসব অভিযানে র‍্যাবের সঙ্গে কাজ করছে সিটি এনএসআই। এছাড়া নাশকতা ঠেকাতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সদস্যরাও।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা যৌথভাবে রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় চৌকস নজরদারিতে নিয়োজিত রয়েছেন। তারা সন্দেহভাজন ব্যক্তি এবং তার সঙ্গে বহনকৃত ব্যাগ তল্লাশি চালাচ্ছেন, যাতে দুষ্কৃতিকারীরা কোনও প্রকারের দাহ্য পদার্থ এবং অবৈধ মালামাল বহন করতে না পারে। দুর্বৃত্তরা যেন কোনও অবস্থাতেই কমলাপুর রেলস্টেশন এলাকায় অবস্থান করতে না পারে, সে জন্য সার্বক্ষণিক টহল ও রোবাস্ট পেট্রোল জোরদার করা হয়েছে। গোয়েন্দার মাধ্যমে ট্রেনে আগুন জ্বালিয়ে নাশকতাকারীদের ওপর কঠিন নজরদারি রাখা হচ্ছ।

গতকাল রাতে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে এনএসআই ও র‌্যাবের যৌথ অভিযানে নাশকতার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। এর আগে র‍্যাব-৩ বিকালে কমলাপুর রেল স্টেশনে অভিযান পরিচালনা করে। এসব গোয়েন্দা নজরদারি অভিযান আজও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে চলমান হরতাল, অবরোধ ও নাশকতা এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি ট্রেন চলাচল। এ ছাড়া নাশকতা ঠেকাতে লাইনগুলোয় টহল ইঞ্জিন চালু এবং নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২ হাজার ৭০০ আনসার সদস্য নিয়োগ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বলেন, অতি সম্প্রতি রেলে নাশকতা হচ্ছে। এ নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে আমরা রেলের নিরাপত্তা নিশ্চিত করে যাবো। যতক্ষণ পর্যন্ত ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান চলবে। যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত করতে আমাদের যত ধরনের সাপোর্ট দরকার, তা আমরা করবো। বিভিন্ন রেল স্টেশনে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও আমাদের লোকজন আছে। ট্রেন আসা ও যাওয়ার সময় আমরা নজরদারি করে যাচ্ছি। আশা করি, নাশকতাকারীরা এ ধরনের কাজ করতে আর সাহস দেখাবে না।

অভিযানের বিষয়ে র‍্যাব-৩ অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ইতোমধ্যে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস, টাঙ্গাইলে কমিউটার ট্রেনে, মৌলভীবাজারে পারাবত ট্রেনে, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন জ্বালিয়ে দেশের জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করে নাশকতা করার অপচেষ্টা চলছে। নাশকতাকে কেন্দ্র করে জনগণের জানমাল রক্ষার্থে কমলাপুর রেল স্টেশন এলাকায় কঠোরভাবে নিরাপত্তা জোরদার করেছে। দুষ্কৃতিকারীরা কোনও অবস্থাতেই যেন কমলাপুর রেল স্টেশন এলাকায় অবস্থান করতে না পারে তার জন্য র‌্যাব-৩ সার্বক্ষণিক টহল প্রদানের মাধ্যমে নিরাপত্তা প্রদান করছে।

তিনি আরও বলেন, যেকোনও ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড দমন ও আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে র‌্যাব বদ্ধপরিকর। বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে ট্রেনে আগুন জ্বালিয়ে নাশকতাকারীদের ওপর কঠিন নজরদারি রাখা হচ্ছে। সার্বিক নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে র‌্যাব-৩ এর আওতাধীন এলাকায় একাধিক পেট্রোলের সমন্বয়ে রোবাস্ট পেট্রোল পরিচালিত হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা পেট্রোল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম