গণতন্ত্রী পার্টির প্রার্থীদের নির্বাচনে সুযোগ দিতে নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৮:২১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির সব প্রার্থীকে অংশগ্রহণের সুযোগ প্রদানের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

প্রার্থীদের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে প্রার্থীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার আশফাকুর রহমান।

গত ১২ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. মাহবুব আলম শাহের স্বাক্ষরিত চিঠিতে গণতন্ত্রী পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের কথা জানানো হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক এই দলের ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চিঠিতে বলা হয়, গণতন্ত্রী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে ইসিতে কমিটির নাম দাখিল করেছেন। সেগুলো নামঞ্জুর করেছে ইসি। সুতরাং গণতন্ত্রী পার্টি নামে রাজনৈতিক দলের অনুমোদিত কোনও কমিটি বিদ্যমান নেই। এর পরিপ্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দলের প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত হয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রার্থীরা। রিটের শুনানি নিয়ে প্রার্থীদের নির্বাচনে সুযোগ দেওয়ার নিদেশ দেন হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ইসি।

আরও পড়ুন...

গণতন্ত্রী পার্টির সবার প্রার্থিতা বাতিলের নির্দেশ

/বিআই/আরকে/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী