গুলিতে আইনজীবীর মৃত্যু: মামলার প্রতিবেদন ৩০ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৭

তেজগাঁও বিজি প্রেস এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের গুলিতে ভুবন চন্দ্র শীল নামে এক আইনজীবীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩০ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য বিচারক নতুন করে এই তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রোল পাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক ঘিরে ধরে। পরে দৌড়ে পালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলিতে আহত হন ভুবন। এছাড়া আরিফুর নামে আরেক পথচারীও আহত হন।

এ ঘটনায় গুলিবিদ্ধ আইনজীবী ভুবন চন্দ্র শীল গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। এই ঘটনার পরের দিন তার স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মামলা করেন।

গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার এলাকা থেকে হিমেল নামে এক আসামি গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারের পর থেকে এই আসামি কারাগারে রয়েছে।

আরও পড়ুন:

তেজগাঁওয়ে ‘গোলাগুলি’: পথচারীসহ আহত ৩

রাজধানীতে বাড়ছে ‘আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব’?

/এআই/এমএস/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম