যাত্রাবাড়ীতে তরুণীর অস্বাভাবিক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৩, ২৩:৪৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ২৩:৪৯

রাজধানীর যাত্রাবাড়ীতে শারমিন আক্তার (২০) নামে নববিবাহিত এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে এ ঘটনা  ঘটে।

স্বজনরা জানিয়েছেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শারমিন। ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বৈশাখীয়া গ্রামের জলিলুর রহমানের মেয়ে শারমিন। বর্তমানে যাত্রাবাড়ী বিবিরবাগিচা চার নম্বর গেট এলাকায় পরিবারের সাথে থাকতেন। চার বোন-এক ভাইয়ের মধ্যে সে ছোট।

মৃতার বাবা জলিলুর রহমান বলেন, মাসখানেক আগে একই এলাকার ডাইং ব্যবসায়ী বিল্লাল হোসেনের সাথে পারিবারিকভাবে মেয়ের বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকে আমার বাসায়ই থাকতো মেয়ে। কিছুদিন পর স্বামীর বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল।

তিনি আরও বলেন, স্বামীর সাথে তার মুঠোফোনে ঝগড়া হয়। তবে কী নিয়ে ঝগড়া হয়েছে, সে ব্যাপারে জানতে পারেনি। এরপর ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল।

পরে দেখতে পেয়ে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। 

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম