বিএনপি সাংগঠনিক সম্পাদকসহ ৯ জনের কারাদণ্ড, খালাস ২৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২০:২১

রাজধানীর পৃথক দুই থানার নাশকতার মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদকসহ ৯ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। খিলক্ষেত ও কোতোয়ালী থানার মামলায় এই রায় দেয় আদালত।

বুধবার (২৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এই রায় ঘোষণা করেন। এ ছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় খিলক্ষেত থানার মামলায় আরও ২৩ জনকে খালাসের আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, বিএনপির ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফরিদ দেওয়ান, খিলক্ষেত থানা যুবদলের সভাপতি মোবারক হোসেন দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান রেনু, নূরে আলম তুহিন, জাকির হোসেন লিটন, শাহাদাত হোসেন খান, শহিদুল ইসলাম ও জুয়েল মৃধা।

আসামিদের মধ্যে প্রথম ৬ জনকে খিলক্ষেত থানার মামলায় দুই বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেষের ৩ জনকে কোতোয়ালী থানার মামলায় তিন বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

২০১৫ সালের জানুয়ারি মাসে কোতোয়ালী থানায় এবং ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে খিলক্ষেত থানায় নাশকতার অভিযোগে মামলা দুটি দায়ের করা হয়।

/এআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের