পুলিশ রাতে ঘুমায় না, মানুষকে পাহারা দেয়: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৯

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, পুলিশ রাতে ঘুমায় না। দিনে রাতে ২৪ ঘণ্টা জেগে থাকে। মানুষকে পাহারা দেয়। যেন চুর-ছিনতাই না হয় সেদিকে খেয়াল রাখে। এমন কি কোনও দুর্যোগ বা ঘটনা ঘটলে যাতে দ্রুত সময়ে সহযোগিতা করতে পারে সে জন্য জেগে থাকে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে মোহাম্মদপুর রায়েরবাজার বধ্যভূমিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে কোনও হুমকি আছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, নির্বাচন কমিশনের অধীনে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে পুলিশসহ অন্যান্য সংস্থা প্রস্তুত রয়েছে। এছাড়া জনগণের মধ্যেও ভোট দেওয়ার জন্য উৎসাহ–উদ্দীপনা তৈরি হয়েছে। ৭ তারিখের ভোট সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। এতে পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে। এর পাশাপাশি আনসার এবং বিজিবিও প্রস্তুত রয়েছে। একপর্যায়ে সেনা বাহিনীও সিভিল প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে নামবে।

নির্বাচনি প্রচার-প্রচারণায় বিশৃঙ্খলা বিষয়ে প্রার্থীদের প্রতি ডিএমপির কোনও নির্দেশনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই আছে, নির্বাচন যেন অবাধ ও শান্তিপূর্ণ হতে পারে সেটির জন্য নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন, এখনও দিচ্ছেন। নির্বাচন কমিশনের প্রতিনিধি রিটার্নিং অফিসার প্রতি জেলায় রয়েছে। ঢাকা মহানগর এলাকায়ও রয়েছে। এর মধ্যে যেখানে যে ধরনের সমস্যা হচ্ছে, সেটা সমাধানের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে।

রাজধানীতে ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার হারিবুর রহমান বলেন, রাজধানীতে যেসব ছিনতাইপ্রবণ এলাকা আছে, তার মধ্যে মোহাম্মদপুর একটি। কিছু দিন আগে সেখানে একটি ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পুরো গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেফতার করেছে। এছাড়া ওই এলাকায় এ ধরনের ঘটনা যেন আর ঘটতে না পারে সে জন্য পুলিশি টহলের পাশাপাশি তৎপরতা বাড়ানো হয়েছে। এর কিছু দিন আগে ছিনতাই রোধে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি ছিনতাইপ্রবণ এলাকায় বসবাস করা নাগরিকদের সঙ্গে মতবিনিময় করে ব্যবস্থা গ্রহণ করেছে।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম