সেবা খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) কার্যনির্বাহী কমিটি ২০২৪ গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার ওবায়দুর মাসুম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর হোটেল রেইনি রুফে বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটগ্রহণ শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে এটিএন বাংলার চিফ রিপোর্টার শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসিফ মাহমুদ শাহ, অর্থ সম্পাদক দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নিলয় মামুন, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আবির হাকিম, দফতর ও প্রচার-প্রকাশনা সম্পাদক হিসেবে বাংলাভিশনের স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসাইন নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন রুবেল, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার রুহুল আমিন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার জয়শ্রী ভাদুড়ী ও রফিকুল ইসলাম রনি।
সাধারণ সভায় ডুরার বিদায়ী সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়শ্রী ভাদুড়ীর সঞ্চালনায় সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা।









