ভোটার তালিকা হালনাগাদ, এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৭

ভোটার তালিকা হালনাগাদে এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততা এবং সর্বশেষ তালিকা হালনাগাদ করার সময় তিন বছরের আগাম তথ্য সংগ্রহ করে রাখার কারণে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন হালনাগাদের অংশ হিসেবে আগামী ২১ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২২ এ বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধনের জন্য যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তীকালে অফিসে এসে যারা ভোটার তালিকাভুক্তির জন্য নিবন্ধন করেছেন, এর মধ্যে ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রণীত চূড়ান্ত ভোটার তালিকায় যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে না বলে নির্দেশনা উল্লেখ করা হয়।

ইসির নির্দেশনা অনুযায়ী, খসড়া তালিকা প্রণয়ন করে তা নিবন্ধন কর্মকর্তার কাছে পাঠাতে হবে ১৫ জানুয়ারি।

হালনাগাদ করা খসড়া তালিকা প্রকাশ করা হবে ২১ জানুয়ারি, দাবি-আপত্তি জানানোর শেষ সময় ৫ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ১১ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির সিদ্ধান্ত তালিকায় সন্নিবেশ করার শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ।

জানা যায়, নির্বাচন কমিশন ২০২২ সালে ভোটার তালিকা হালনাগাদ করার সময় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছিল। ওই সময় একইসঙ্গে তিন বছরের জন্য আগাম তথ্য সংগ্রহ করে। এ ক্ষেত্রে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যারা জন্মগ্রহণ করেছে, তাদের তথ্য সংগ্রহ করেছিল ইসি। তখন এক কোটির মতো নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছিল। তাদের মধ্যে ২০২৩ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছিল, তারা ২০২৩ সালে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়। গতবার নিবন্ধন সম্পন্নকারীদের মধ্যে যাদের বয়স এবার ১৮ বছর পূর্ণ হচ্ছে এবং যারা স্বপ্রনোদিত হয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য নিবন্ধন করেছে, তাদের তথ্যের সমন্বয় করে এবারের খসড়া তালিকা প্রকাশ করা হবে।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতি বছর ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার বিধান আছে। এক্ষেত্রে ২ জানুয়ারির পরে যেকোনও সময় নির্বাচন কমিশন খসড়া প্রকাশ করে এবং তা যাচাই-বাছাই ও দাবি আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে।

বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম