প্রথমবার সব স্টেশনেই থামলো মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৭

রাজধানীর গণপরিবহনে নতুন সংযোজন মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয়েছে। এর মাধ্যমে দেশের প্রথম মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশনই চালু হলো।

রবিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই দুটি স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ এই দুটি স্থানে মেট্রোরেল স্টেশন চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলেন, এই দুটি স্টেশন বাণিজ্যিক ও জনবহুল এলাকায় হওয়ায় প্রতিদিন অনেক মানুষের জন্য যাতায়াতে সুবিধা পাবে।

মিরপুর থেকে আসা হাফিজ কাজ করেন বসুন্ধরা শপিং মলের একটি জুতার শোরুমে। তিনি বলেন, ‘আমাকে প্রতিদিন কাজের জন্য মার্কেটে আসতে হয়। কারওয়ান বাজার স্টেশন খুলে দেওয়ায় আমার অনেক উপকার হয়েছে। কারণ আমার মিরপুর থেকে সকালে বসুন্ধরা সিটিতে আসতে ১ ঘণ্টারও বেশি সময় লেগে যেতো।’

শাহবাগে আসা এক যাত্রী শরীফ বলেন, ‘মেট্রোরেল এমনিতেই আমাদের যাতায়াতের ভোগান্তি অনেক কমিয়ে দিয়েছে। আর আজ থেকে সবগুলো স্টেশন খুলে দেওয়া হয়েছে, এতে আমাদের কষ্ট আরও কমবে। এখন শুধু সময় বাড়ানোর অপেক্ষা।’

মেট্রোরেল লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি স্টেশন রয়েছে। স্টেশনগুলো হলো- উত্তরা উত্তর, উত্তরা মধ্য, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় ও মতিঝিল।

প্রথমবারের মতো সব স্টেশনেই থামলো ট্রেন (ছবি: বাংলা ট্রিবিউন)

এরমধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আপাতত মেট্রোরেল চলাচল করবে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। আগামী তিন মাসের মধ্যে সবগুলো স্টেশনের সময় সমন্বয় করে দেওয়ার পরিকল্পনা রয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষের। তখন সকাল থেকে রাত পর্যন্ত চলবে শহরের আধুনিক এই গণপরিবহন।

বর্তমানে দিনে ১ লাখ ৩০ থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলের ট্রেনে ভ্রমণ করেন বলে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

গত বছর থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস মেট্রোরেল চলাচল বিঘ্নিত হয়েছিল। তাই এবছর মেট্রোরেলের আশপাশ এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে একটি চিঠিও দেওয়া হয়েছে।

/জেডএ/এএজে/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম