সিমিনের আবেদন খারিজ, স্বতন্ত্র প্রার্থী আলমের প্রার্থিতা বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৪, ১১:১৪আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১১:১৪

গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতার বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থী সিমিন হোসেন রিমির করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। 

আদালতে রিমির পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। 

রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাইকালে ঋণখেলাপি হওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী, কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা ও তাজউদ্দীন আহমদের ভাগনে আলম আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন।

পরে তিনি আপিল করেন। গত ১৩ ডিসেম্বর আপিল শুনানিতে আলম আহমেদের প্রার্থিতা বৈধ করার আবেদন নামঞ্জুর করে ইসি। এরপর তিনি এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করেন।

গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট তার রিট খারিজ করে দেন। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি। এরপর গত ১৯ ডিসেম্বর চেম্বার আদালত আলম আহমেদকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দেওয়ার নির্দেশ দেন।

পরে সে আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করেন এ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজউদ্দীন আহমদের মেয়ে বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম