ঢাকা-৭ আসনে নির্বাচন করতে পারবেন না কাউন্সিলর মানিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৪, ১৩:৩০আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৩:৩২

ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাসিবুর রহমান মানিককে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি ও প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে তিনি আর নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

তার প্রার্থিতার বিরুদ্ধে ওই আসনে জাসদের প্রার্থী হাজী ইদ্রিস বেপারীর আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে ইদ্রিস বেপারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। হাসিবুর রহমান মানিকের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

হাসিবুর রহমান মানিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন। ঋণখেলাপির কারণে তার মনোনয়নপত্র গত ৪ ডিসেম্বর বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন, যা গত ১৪ ডিসেম্বর নামঞ্জুর হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট করেন। গত ২০ ডিসেম্বর হাইকোর্ট তার প্রার্থিতা ফেরত দেন।

নির্বাচন কমিশনের আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ জানিয়েছেন, হাসিবুর রহমান মানিক এর আগে হাইকোর্টের আরেক বেঞ্চে রিট আবেদন করেছিলেন। সেই বেঞ্চ তার রিট খারিজ করে দেন। সেই তথ্য গোপন করে নতুন করে হাইকোর্টে রিট করেন। এটা হাইকোর্ট রুলস অনুযায়ী বেআইনি। এ কারণে তার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

/বিআই/আরকে/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক