ঢাবির ছাত্রদল সভাপতিসহ ১১ জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৪, ১৫:৫১আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৭:২৫

রাজধানীর নিউমার্কেট থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেলসহ ১১ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

সোমবার (১ জানুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহা দিবা ছন্দার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার (২ জানুয়ারি) সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন– কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশ, হাজী বাহা উদ্দিন নোবেল, মো. জাকির হোসেন, মো. খন্দকার নজরুল ইসলাম, মো. সুমন, মো. রাকিবুল ইসলাম, মো. নুরুল আমিন পায়েল, মো. কায়কোবাদ হোসেন কবির, মো. লিটন হোসেন ও মো. জাহাঙ্গীর আলম।

গত ২৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রত্যেক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে সোমবার আসামিদের আদালত হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম।

এর আগে, ২৭ ডিসেম্বর নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, ৭ জানুয়ারী সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় অন্তঘাতমূলক কার্যক্রম চালাতে লিফলেট বিলি করেন ওই আসামিরা। কর্মসূচি পরিচালনার সময় নিউমার্কেট থানারা নীলক্ষেত এলাকা থেকে তিন জনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিউমার্কেট থানার সোনারগাঁও রোডে প্রাইম প্রিন্টার্সে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও আট জনকে।

আসামিদের কাছ থেকে আনুমানিক ৫০ হাজার লিফলেট, পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক জাতীয় উপাদান (গান পাউডার), ১৫টি অবিস্ফোরিত ককটেল, পাঁচটি অবিস্ফোরিত চকলেট বোমা উদ্ধার করা হয়।

ওই ঘটনায় নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কে এম মাহবুবুল আলম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরণে আইনে মামলা দায়ের করেন।

/এআই/আরকে/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম