ধানমন্ডিতে পুলিশ বক্সে অটোরিকশা চালকদের হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৪, ১৮:৪৯আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৮:৫৪

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন অটোরিকশা চালকরা। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

ওসি বলেন, ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী অটোরিকশা চালাতে বাধা দেওয়া হয়। ওই সময় তারা সাত মসজিদ রোডে পুলিশ বক্সে হামলা করেছেন। এ ঘটনায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সোহেল রানা বলেন, নিয়ম অনুযায়ী ট্রাফিক পুলিশের সদস্যরা ধানমন্ডির প্রধান সড়কে অটোরিকশা চালাতে বাধা দেন। এতে চালকরা একত্র হয়ে অতর্কিতভাবে পুলিশের ট্রাফিক বক্সে হামলা করে। এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আর বলেন, এ ঘটনার পর ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আমি উপস্থিত হয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান