১০ জানুয়ারি থেকে চলবে পর্যটক এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৪, ১৩:১২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৩:১৯

ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের নতুন ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’ আগামী ১০ জানুয়ারি থেকে চলাচল শুরু করবে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে এর আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল সূত্র জানিয়েছে, নতুন এই আন্তঃনগর ট্রেনের আগামী ১০, ১১, ১২ ও ১৩ জানুয়ারির টিকিট অনলাইন ও কাউন্টারে পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ১০ দিন আগে থেকে আগাম টিকিট দেয়। সে হিসাবে ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত চার দিনের টিকিট আজ ছাড়া হয়েছে। আগামীকাল থেকে ১০ দিনের হিসেবে অনলাইন ও কাউন্টারে নিয়মিত টিকিট পাওয়া যাবে।’

মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক পত্রে নতুন এই ট্রেনের নাম ও আসন বিন্যাস সম্পর্কে বিস্তারিত জানা যায়। সেখানে জানানো হয়, পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচলের জন্য সদ্য আমদানি করা নতুন কোরিয়ান কোচ দিয়ে একজোড়া ননস্টপ আন্তঃনগর (পর্যটক এক্সপ্রেস) ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই ট্রেনে কোচ থাকবে ১৬টি, মোট আসন সংখ্যা ৭৮৫টি এবং ট্রেনের নম্বর ৮১৫/৮১৬। সাপ্তাহিক বন্ধ থাকবে রবিবার। এর ওয়াটারিং, সার্ভিসিং ও ক্লিনিং করা হবে কক্সবাজার।

কক্সবাজার থেকে ৮১৫ নম্বর ট্রেনটি রাত ৮টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে। চট্টগ্রামে ২৫ মিনিট বিরতি দিয়ে রাত সোয়া ১১টায় ছেড়ে বিরতিহীনভাবে রাত ৩টা ৫০ মিনিটে পৌঁছাবে ঢাকা বিমানবন্দর স্টেশনে।  সেখানে ৩ মিনিট বিরতি দিয়ে রাত ৩টা ৫৩ মিনিটে ছেড়ে রাত সাড়ে ৪টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।

অন্যদিকে, ৮১৬ নম্বর ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ভোর সোয়া ৬টায় ছেড়ে বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে ভোর ৬টা ৩৮ মিনিটে। সেখানে ৫ মিনিট বিরতি দিয়ে ভোর ৬টা ৪৩ মিনিটে ছেড়ে সকাল ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে বিকাল ৩টায়।

/এএইচএ/আরকে/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম