ভোটের পরিবেশ জানতে ডিএমপি কমিশনারের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৪, ১৯:১৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৯:১৯

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (৩ জানুয়ারি) ডিএমপি হেডকোয়ার্টারে সাত সদস্যের প্রতিনিধিদল যান। এসময় আইআরআই প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কাছে জানতে চায়, পুলিশের পক্ষ থেকে নির্বাচনে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা কোনও ভয় পাচ্ছেন কি না? এছাড়া ভোট উপলক্ষে কোনও শঙ্কা আছে কি না? ভোটের পরিবেশ জানতে ডিএমপি কমিশনারের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানালেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ কাজ করছে। সেই নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পুলিশ সেই পরিবেশ তৈরি করেছে।

কমিশনার আরও জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন থাকবে। ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রদান করবে। ভোটের পরিবেশ জানতে ডিএমপি কমিশনারের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

এ সময় উপস্থিত ছিলেন— মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) নির্বাচনি পর্যবেক্ষক নাতাশা রথচাইল্ড, ক্রিস্পিন কাহেরু, মারিয়াম তাবাতাদজে, নেনাদ মারিনোভিক, ইভো পেন্টচেভ, কাজী শহীদুল ইসলাম ও নুরানী রুপমা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন— ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান প্রমুখ। ভোটের পরিবেশ জানতে ডিএমপি কমিশনারের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক