ফরিদপুর-৩ আসনে সহিংস হামলা: হাইকোর্টে জামিন মেলেনি মোবারক খলিফার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৪, ২০:০২আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ২০:০২

ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ঝনককে হত্যাচেষ্টা ও গুরুতর জখমের ঘটনায় করা মামলার প্রধান আসামি ওয়ার্ড কাউন্সিলর মোবারক খলিফার আগাম জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।  পাশাপাশি তাকে অধস্তন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

তার জামিন আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুদকার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি সরাসরি খারিজ করে দেন। 

পরে ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ বলেন, মোবারক খলিফার আগাম জামিন আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। এখন তাকে ফরিদপুর বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। আসামির পক্ষে ছিলেন আইনজীবী সেলিম আহমেদ।

এর আগে গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় ফরিদপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও শহর শ্রমিক লীগের আহ্বায়ক মোবারক খলিফার নেতৃত্বে আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের অনুসারীরা নদী গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন মামুদপুর এলাকায় মাইক্রেবাস, মোটরসাইকেল ও দেশি অস্ত্র রামদা, রড ও হকিস্টিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনি অফিসে হামলা চালায়। তারা স্বতন্ত্র প্রার্থীর (ঈগল) নির্বাচন অফিস ভাঙচুর করে। এ সময় অস্ত্র উঁচিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ঝনককে হত্যার উদ্দেশ্য আক্রমণ চালিয়ে ঝনকসহ পাঁচ সমর্থককে বেধড়ক কুপিয়ে ও পিটিয়ে জখম করে। মারাত্মক আহতদের মধ্যে ঝনক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এবং বাকিরা বর্তমানে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওই ঘটনার পরদিন ঝনকের স্ত্রী পারভীন বেগম কাউন্সিলর মোবারক খলিফাসহ পাঁচ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৩৫ অজ্ঞাতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলায় এখনও কাউকে আটক করেনি পুলিশ।

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী