রাজধানীতে র‌্যাবের রোবাস্ট পেট্রোল মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৪, ১৩:৫৫আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৩:৫৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করেছে র‌্যা‌পিড অ‌্যাকশন ব‌্যাটালিয়ন (র‍্যাব-৩)। সেই সঙ্গে দায়িত্বপূর্ণ বি‌ভিন্ন এলাকায় রোবাস্ট পেট্রোল মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) র‍্যাবের সিনিয়র সহকারি পরিচালক মো. আরিফুর রহমান এসব তথ‌্য জানান।

যাত্রীদের তল্লাশি করছে র‌্যাবের রোবাস্ট পেট্রোল দল

তি‌নি জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র‍্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিয়মিত চেকপোস্টের পাশাপাশি রাজধানীর প্রবেশমুখে বিশেষ নিরাপত্তামূলক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

র‍্যাবের সিনিয়র সহকারি পরিচালক মো. আরিফুর রহমান আরও জানান, এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল মোতায়েন করা হয়েছে। যেকোনও মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে শান্তি বজায় রাখতে দুষ্কৃতিকারী ও নাশকতাকারীদের অপচেষ্টা প্রতিহত করতে আমরা তৎপর। তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপনের মাধ্যমে দুষ্কৃতিকারীদের গ্রেফতারে র‌্যাবের চেকপোস্ট চলমান থাকবে।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম