গোপীবাগে ট্রেনে আগুন: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত ১০ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জানুয়ারি ২০২৪, ২৩:৫৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ২৩:৫৭

রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় আরও দুই দগ্ধকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে রোগীর সংখ্যা দাঁড়ালো ১০-এ। এর আগে এই দুজন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

তারা হচ্ছেন, ওয়াহিদা আক্তার (২৬) ও হালিমা বেগম (৫০)। বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম। 

গত রাতে আসা শিশুসহ ৮ জনকে এইচডিইউ-তে রাখা হয়েছে। আহতদের মধ্যে সবারই কমবেশি শ্বাসনালীতে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আহত অন্যরা হচ্ছেন, ডেইজি আক্তার রত্না (৪০), তার স্বামী মো. ইকবাল হোসেন (৪৮) ও তাদের দুই ছেলে রেহান (৬) দিহান (১১)। এছাড়াও ডা. কৌশিক বিশ্বাস (৩২), নাফিজ আলম (২২),  মাসুদ রানা (৩১) ও আসিফ মো. খাঁন (৩০)।

এছাড়া ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অমিত দেবনাথ (২৭) নামে একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। 

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম