‘বাল্যকালীন বধিরতা, এখনই ব্যবস্থা নিন’ এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৩ মার্চ) পালিত হচ্ছে বিশ্ব শ্রবণ-প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে আজ সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে বটতলা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। এরপর সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ডা.কামরুল হাসান খান। বিশেষ অতিথি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সোসাইটি অব অটোলজি’র সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার।
/এআর/








