পান্থপথে ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৪, ১৮:৫১আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৮:৫১

রাজধানীর পান্থপথের ‘ইস্টার্ন পান্থ ছায়া’ নামের একটি ভবনের সাত তলা থেকে নিচে পড়ে হামিদা রহমান (৬৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তিনি নিচে পড়ে যান। বিগত দুই বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

হামিদা রহমানের আত্মীয় ড. মজিবুর রহমান সাংবাদিকদের জানান, প্রায় দুই বছর আগে স্বামী মজিবুর রহমান স্ট্রোক করে মারা যান। তারপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন হামিদা। এরপর থেকে বিভিন্ন সময় তিনি বলতেন— তার স্বামী তাকে ডাকছে। শুক্রবার রাতে তিনি সাত তলার জানালার গ্রিল খুলে কোমরে শাড়ি বেঁধে নিচে নামার চেষ্টা করেন। এ সময় শাড়ি ছিঁড়ে তিনি নিচে কমন বাথরুমের ছাদের ওপর পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কলাবাগান থানার এসআই নার্গিস আক্তার ঝরা বলেন, খবর পেয়ে ওই নারীকে রাতেই উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তার স্বামীর নাম মজিবুর রহমান। ঝালকাঠি সদরের রাজপাশা গ্রামে তাদের বাড়ি। তিনি পান্থপথথের ইস্টার্ন প্রান্থছায়া ভবনের সাত তলায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন তিনি।

/এআইবি/জেইউ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম