পুলিশ-সাংবাদিক মিলে অপরাধমুক্ত স্মার্ট সমাজ গড়ে তুলবো: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৪, ১৮:৫১আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৮:৫১

বর্তমান সরকার উন্নয়নের আলোড়ন সৃষ্টি করেছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। স্মার্ট বাংলাদেশে অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও কাজ করছেন। পুলিশ ও সাংবাদিক মিলে অপরাধমুক্ত স্মার্ট সমাজ গড়ে তুলবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রবিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, সাংবাদিকতা একটা মহান পেশা। পুলিশের পাশাপাশি তারাও কলমের শক্তির মাধ্যমে অপরাধ দমনে কাজ করে থাকেন। পুলিশের বন্ধু ক্রাইম রিপোর্টার। মানুষ-সভ্যতার অপরাধ দমনে কাজ করেন ক্রাইম রিপোর্টাররা।

তিনি আরও বলেন, গত ৭ জানুয়ারি একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সরকার উন্নয়নের আলোড়ন সৃষ্টি করেছে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের উদ্দেশে অগ্রসর হচ্ছি। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের অপরাধমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করবো।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ আইনের কাজ করবে। অন্যদিকে সাংবাদিক তার কলমের শক্তির মাধ্যমে সমাজকে অপরাধমুক্ত করতে পুলিশকে সহযোগিতা করবে। পুলিশ ও সাংবাদিক মিলে কাজ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে যেতে পারবো।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন আইনমন্ত্রী
অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম