এক বছরে ৯৯৩৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৪, ১৭:২৪আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৭:২৪

২০২৩ সালে ৯ হাজার ৯৩৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব প্রতিষ্ঠান পর থেকে এখন পর্যন্ত মাদকবিরোধী অভিযানে দেড় লাখের মতো মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে জড়িত অপরাধী গ্রেফতার করেছে। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার কোটি টাকা।

র‌্যাবের উদ্ধার করা ফেনসিডিল

২০২৩ সালে সারা দেশে ৪৪৫৩টি অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ৯ হাজার ৯৩৯ মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়। এসব অভিযানে উদ্ধার করা হয় ৯৫ লাখ ২৯ হাজার ৪১৯ পিস ইয়াবা, ১২৭ দশমিক ২৫ কেজি হেরোইন, ১ লাখ ২৩ হাজার ৫৪ বোতল ফেনসিডিল, ১৪ হাজার ৭০০ বোতল বিদেশি মদ, ৭৮ হাজার ২৪২ দশমিক ৩৮ লিটার চোলাই মদ, ২৫ হাজার ৮৫৩ দশমিক ৩৫ কেজি গাঁজা, ৬ হাজার ৭৫৬ বোতল বিয়ার, ১১ দশমিক ৪৪৫ কেজি আফিম, ৭০ হাজার ৫২৭ পিস নেশা জাতীয় ইনজেকশন, ২ লাখ ১৮ হাজার ৯৮৩ পিস ড্রাগ ট্যাবলেটসহ অন্যান্য মাদক দ্রব্য।

/কেএইচ/এফএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম