প্রবাসী কর্মী ও তাদের পরিবারকে স্মার্ট ব্যাংকিং সেবা দিতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৪, ১৭:৩২আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৭:৩৫

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক স্বপ্ন নিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসী কর্মী ও তাদের পরিবারকে স্মার্ট ব্যাংকিং সেবা দিতে হবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সারা জীবন শুধু স্বাধীনতার জন্যই সংগ্রাম করেননি, তিনি সদ্য স্বাধীন দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য কাজ করেছেন। তিনি অর্থনৈতিক স্বাধীনতার জন্য আর্থিক খাতকে একটি শক্ত ভিতের ওপর দাড় করিয়ে দিয়ে গেছেন। তারই কন্যার হাত ধরে বাংলাদেশ আজ সমৃদ্ধির সোপানে এগিয়ে যাচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন বলেন, বঙ্গবন্ধু সর্বদা মানুষের কথা ভাবতেন। গরীব-দুঃখী মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কাজ করতেন।

তিনি আরও বলেন, আমরা যদি আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করি ও সেবা প্রদান করি তাহলে বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়ন করা হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তাদের তিনি বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হয়ে সেবাগ্রহীতাদের নিকট দ্রুততার সঙ্গে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে বলেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম