শিমুল বিশ্বাস-সোহেলসহ ৭৭ জনের মামলায় রায় ১৩ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৪, ১৩:৪৪আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ৭৭ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানার নাশকতার এক মামলায় রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। রায়ের জন্য আগামী ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে মামলাটির রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু এ দিন রায় প্রস্তুত হয়নি। এ জন্য আদালত ১৩ ফেব্রুয়ারি তারিখ ঠিক করেন। এ নিয়ে রায়ের জন্য তৃতীয় দফা সয়ম পেছালো।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি গৌতম চন্দ্র এসব তথ্য জানান।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন– যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, শেখ রবিউল আলম রবি, নবী উল্লাহ নবী প্রমুখ।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৭ সালের ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তারিখ ধার্য ছিল। ওই দিন তিনি পুরান ঢাকার বকশীবাজারের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হাজিরা দেন। দুপুর ২টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়া আদালত থেকে বের হওয়ার আগেই আসামিরা ওই এলাকায় লাঠিসোঁটাসহ মিছিল কারে এবং আব্দুল গণি রোড অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশ তাদের রাস্তা ছাড়তে অনুরোধ করে। তা না শুনে পুলিসের মাইক্রোবাস ভাঙচুর করে তারা। এছাড়া বাস, মিনিবাস ও প্রাইভেটকার ভাঙচুর করে।

এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআইন) মোফাখখারুল ইসলাম মামলাটি করেন।

২০১৮ সালের ২০ নভেম্বর মামলা তদন্ত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআইন) শাহ আলম মিয়া আদালতে চার্জশিট দাখিল করেন। গত বছরের ২৭ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিনটি ধার্য করেছিলেন।

/এআই/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম