তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৪, ২০:২১আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২০:২১

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার পক্ষে একমত পোষণ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

রবিবার (২১ জানুয়ারি) সকালে নারী মৈত্রীর প্রতিনিধি দল তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তিনি দাবির সঙ্গে একমত পোষণ করেন।

টোব্যাকো অ্যাটলাস ২০১৮-এর তথ্য মতে, তামাক ব্যবহারজনিত রোগে প্রতি বছর বাংলাদেশে ১ লাখ ৬১ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করে। তার মানে প্রতিদিন ৪৪২ জন মানুষ প্রাণ হারায়। জনস্বাস্থ্যের সুরক্ষায় ও জীবন রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে এখনই, বলে একমত পোষণ করেন মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং তামাক বিরোধী সকল কার্যক্রমে নারী মৈত্রীর পাশে থাকার আশ্বাস দেন তিনি।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন-নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি, টোব্যাকো কন্ট্রোল প্রজেক্টের কো-অর্ডিনেটর নাছরিন আকতার, মেহেদি হাসান, অ্যাডভোকেসি অফিসার এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার আলফি শাহরীন।

এ সময় যেসব দাবি তুলে ধরা হয় তার মধ্যে আছে-

সব ধরনের পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও গণপরিবহণে ধুমপান পুরোপুরি নিষিদ্ধ করা, বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির ‘করপোরেট সামাজিক দায়বদ্ধতা’ বা সিএসআর কার্যক্রম নিষিদ্ধ করা, বিড়ি-সিগারেটের সিঙ্গেল স্টিক বা খুচরা শলাকা ও মোড়কবিহীন বিক্রি নিষিদ্ধ করা, ই-সিগারেট ও হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) আমদানি ও বিক্রয় নিষিদ্ধ করা, সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার বৃদ্ধি (৫০ শতাংশ থেকে ৯০ শতাংশে উন্নিতকরণ) ও প্লেইন প্যাকেজিংসহ তামাকজাত দ্রব্য মোড়কজাতকরণের ক্ষেত্রে কঠোর নিয়ম প্রণয়ন করা।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি: প্রধানমন্ত্রী
তরুণদের রক্ষায় তামাক পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান প্রজ্ঞার
তামাকপণ্যে কর বাড়াতে ২৬ সাংসদের ডিও লেটার
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি