পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ পরীক্ষা বাতিলের বৈধতা নিয়ে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৪, ২০:৩৫আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২০:৩৫

লিখিত ও মৌখিক পরীক্ষার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিবার কল্যাণ পরিদর্শিকার ১ হাজার ৮০টি পদে নিয়োগের পরীক্ষা বাতিল কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট চার জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

পরে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ২০২০ সালের মার্চ মাসে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে  ১ হাজার ৮০ জনকে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে পরিবার পরিকল্পনা অধিদফতর। বিজ্ঞপ্তির ৩ বছর পর গত বছরের মে মাসে লিখিত পরীক্ষা শেষে উত্তীর্ণ ৭ হাজার ৬২১ জন পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষাও সম্পন্ন করা হয়। কিন্তু এর সাত মাস পর চলতি বছরের ১৪ জানুয়ারি সব পরীক্ষা বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করে পরিবার পরিকল্পনা অধিদফতর। এতে বলা হয়, লিখিত পরীক্ষায় অনিয়মের অভিযোগে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে।

ফলে সাড়ে ৩ বছর অপেক্ষার পর নিয়োগের জন্য সবাই যখন চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষায় তখন পরীক্ষা বাতিলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হন পরীক্ষার্থীরা। প্রতিকার পেতে তারা উচ্চ আদালতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম