রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার (২৩ জানুয়ারি ) সকাল ৬টা থেকে বুধবার (২৪ জানুয়ারি ) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩৭০১ পিস ইয়াবা, ৯৩.৭ গ্রাম হেরোইন, ১১ কেজি ৯০২ গ্রাম গাঁজা ও ৭০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।









