কবি নজরুল কলেজ ছাত্রলীগের ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

কবি নজরুল কলেজ প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২৪, ১৬:৩৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৬:৩৯

কবি নজরুল কলেজ ছাত্রলীগের ৩ নেতার বিরুদ্ধে কদমতলী থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। তারা হলেন-কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আল মামুন, সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন সংগ্রাম ও সাবেক সহ-সম্পাদক শাহাবুদ্দিন।

ভুক্তভোগী আবুল খায়ের মামলার এজাহারে উল্লেখ করে বলেন, আমি আমার বন্ধু আরিফুল রহমানের বাসায় বান্ধবীসহ বেড়াতে গেলে আল মামুন, সাইফুল ইসলাম, তোফাজ্জল ও শাহাবুদ্দিন আমাকে আটক করে মারধর ও ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এর সঙ্গে আমার বন্ধু নিজেও জড়িত। তারা আমাদের জোরপূর্বক ভিডিও ধারণ করে নেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে আমি তাদের দুই লাখ টাকা দিতে রাজি হই।

ভুক্তভোগী আরও উল্লেখ করেন, আমি তাদের দেড় লাখ টাকা ম্যানেজ করে দেওয়ার পর বাকি পঞ্চাশ হাজার টাকা পরে দেওয়ার কথা জানাই। কিন্তু আল মামুন তার ফোন থেকে আমাকে ভিডিও পাঠিয়ে শিগগিরই বাকি টাকা না দিলে ভিডিও নেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

চাঁদাবাজির দায়ে অভিযুক্ত তোফাজ্জল হোসেন সংগ্রাম বলেন, ওইদিন আমি আর সাহাবুদ্দিন বাড়িতে ছিলাম। এ ঘটনার সঙ্গে আমরা জড়িত না। আমাদের দুই জনকে ফাঁসানো হয়েছে।

শাহাবুদ্দিন নামের আরেক অভিযুক্ত বলেন, এটা একটা ষড়যন্ত্রমূলক মামলা। বাদী স্বীকারও করেছে যে আমি আর তোফাজ্জল এর সঙ্গে জড়িত না। মূল তিন জন আসামির যেকোনও একজন আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে।

এদিকে আসামি আল মামুনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের প্রথম পর্যায়ে তোফাজ্জল ও শাহাবুদ্দিন জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

এ বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার বলেন, মামলার বিষয়ে আমি অবগত নয়। এমন কিছু হয়ে থাকলে আমি কেন্দ্রীয় কমিটির কাছে বিষয়টি জানাবো। তারা এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।

মামলার বিষয়ে কদমতলী থানার সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) কবির হোসেন বলেন, চাঁদাবাজির এই মামলায় মোট পাঁচ জন আসামি। ইতোমধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই জন আত্মগোপনে রয়েছে।

 /আরআইজে/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম