লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৪, ১৭:০০আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৭:০০

ট্রান্সজেন্ডার, হিজড়াসহ অন্যান্য লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে নারী নিরাপত্তা জোট ও আমরাই পারি জোট।

শুক্রবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে তারা এই দাবি জানায়।

সুলতানা কামাল ও জিনাত আরা হকের স্বাক্ষর করা বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের নিয়ে পাঠ্যপুস্তকে লিখিত গল্পটি ছিড়ে ফেলা এবং এই বিষয়টি নিয়ে কতিপয় কূপমণ্ডূক, কুসংস্কারাচ্ছন্ন মানুষের আপত্তিকর, কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অথচ পাঠ্যপুস্তকে লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের নিয়ে তথ্য অন্তর্ভুক্তি নিঃসন্দেহে সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ।

পাঠ্যপুস্তক ছিড়ে ফেলার এই ঘটনা প্রমাণ করে লিঙ্গ বৈচিত্র্যের মানুষেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের নিয়ে আপত্তিকর, হিংসাত্মক, সহিংস মন্তব্য, বক্তব্য, ভিডিও প্রকাশ ও প্রচারের মাধ্যমে তাদের প্রতিমুহূর্তের জীবন চরম অনিরাপদ, ভয়ার্ত আর সংকটময় হয়ে উঠছে। অথচ বাংলাদেশের সংবিধান মানুষের বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়েছে।

বিবৃতিদাতা সংগঠনগুলো মনে করে বাংলাদেশের মতো একটি বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্রে লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের প্রতি বৈষম্যমূলক আচরণ সত্যিই উদ্বেগের। এই ঘটনা মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের  পরিপন্থি। তাই নারী নিরাপত্তা জোট ও আমরাই পারি জোট সরকারের কাছে দাবি জানাচ্ছে, লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং যে অশুভ শক্তি লিঙ্গবৈচিত্র্যের মানুষদের জন্য হুমকির কারণ হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের।

/ইউআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম