পরিবার কল্যাণ পরিদর্শিকার নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৪, ১৭:২০আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৭:২০

ইউনিয়ন পর্যায়ে মা ও শিশুর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবায় সেবাদানকারী ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা’ পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে এক হাজার ৮০টি শূন্য পদে নিয়োগের ফলাফল প্রকাশে বাধা নেই বলেও জানিয়েছেন আইনজীবীরা।

একইসঙ্গে ইউনিয়ন পর্যায়ে মা ও শিশুর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা-দানকারী ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা’ পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে লিখিত ও মৌখিক পরীক্ষার পর নিয়োগ প্রক্রিয়া বাতিল করা পরিপত্র কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালকসহ চার বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়।

পৃথক দুটি রিট আবেদনের শুনাননি নিয়ে সোমবার (২৯ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।

এর আগে পরিবার পরিকল্পনা অধিদফতর ২০২০ সালের ১০ মার্চ পরিবার কল্যাণ পরিদর্শিকার এক হাজার ৮০টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তির তিন বছর পর ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ১১ মে পরীক্ষার ফল ঘোষণা করে অধিদফতর। আবেদনকারীদের মধ্য থেকে ৭ হাজার ৬২১ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে একই বছরের ১৫ মে থেকে ১৮ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ না করে গত ১৪ জানুয়ারি নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পরিবার পরিকল্পনা অধিদফতর। নিয়োগ প্রক্রিয়া বাতিলের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তোলা হয়।

জানা গেছে, ২০২০ সালে করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার আগে থেকে সারা দেশে পরিবার কল্যাণ পরিদর্শিকার ২ হাজার ৬৭৬টি পদ শূন্য ছিল। এর মধ্যে ২০২০ সালে এক হাজার ৮০টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় সরকার। সাড়ে তিন বছর পর এর লিখিত ও মৌখিক পরীক্ষা হয়। মৌখিক পরীক্ষার পর ফল প্রকাশ না করে অনিয়মের অভিযোগ তুলে লিখিত পরীক্ষাটি বাতিল করা হয়।

ইতোমধ্যে মৌখিক পরীক্ষা পর্যন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার ১৫ কোটি টাকার মতো ব্যয় করেছে। আবার লিখিত পরীক্ষা হলে আবারও ব্যয় হবে। আর সব প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগ পেতে পেতে আরও তিন বছর লেগে যেতে পারে নিয়োগ প্রত্যাশীদের। ফলে সংক্ষুব্ধ নিয়োগ প্রত্যাশীরা পরীক্ষা বাতিলের পরিপত্র চ্যালেঞ্জ করে পৃথক দুটি রিট দায়ের করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম